Connect with us

Uncategorized

বঞ্চনার অবসান সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে সোচ্চার বিএসএনএল এর কর্মীরা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বি এস এন এল এর পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। মূলত পরিকাঠামোগত ত্রুটি ও পরিকল্পনার অভাবে মানুষ ঠিক ভাবে পরিষেবা পাচ্ছেন না। এদিকে সংস্থার কর্মীদের মধ্যেও রয়েছে বঞ্চনার দরুন ক্ষোভ। তাই কর্মরত ভারতীয় দূরসঞ্চার মঞ্চ তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বি এস এন এল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে।

বৃহস্পতিবার কামান চৌমুহনি স্থিতবি এস এন এল এর কার‍্যালয়ের সামনে বিক্ষোভদেখান তারা। তাদের মূলত দাবি পরিষেবার মানোন্নয়নের জন্যে পরিকাঠামোগত উন্নয়ন করা হোক। বি এস এন এল এর কর্মীরা ২০ বছর আগের বেতন কাঠামো এখনো ঠিক ভাবে পাচ্ছে না। পে স্কেল থেকে মেডিকেল আলাউন্স সব কিছুতেই বঞ্চনা।

কর্মীরা চান এক কোম্পানি এক নীতি যেন কার্যকর করা হয়। অভিযোগ দীর্ঘ সময় ধরে বি এস এন এল এর পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। পরিষেবার উন্নয়নে নেই কোনো পদক্ষেপ। পরিকাঠামোগত ত্রুটি ও কর্মচারী বঞ্চনার দরুন ধুকছে গুরুত্বপূর্ণ এই সংস্থাটি।

অন্যান্য বেসরকারি সংস্থাগুলি যেখানে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় অনেকটাই এগিয়ে গেছে সেখানে বি এস এন এল এখনো অনেকটাই পিছিয়ে। সংস্থার কর্মীরা এখন এই ইস্যুতে সোচ্চার হওয়ায় কর্তৃপক্ষ কতটা নড়েচড়ে বসে সেটাই দেখার।

Continue Reading