বিষাক্ত সাপের কামড়ে সঙ্কটজনক অবস্থা এক স্কুল ছাত্রীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিষাক্ত সাপের কামড়ে সঙ্কটজনক অবস্থা এক স্কুল ছাত্রীর। ঘটনাটি ঘটে কৈলাসহর যুবরাজ নগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। আহত স্কুল ছাত্রীর নাম নুরজাহান আক্তার। জানা যায় যুবরাজ নগর এলাকার বাসিন্দা মসবিবর আলীর মেয়ে নুরজাহান আক্তার বৃহস্পতিবার যুবরাজ নগর বিদ্যালয়ের এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাবার সময় একটি বিষাক্ত সাপ এসে তার পারে ছোবল দেয়, ফলে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই স্কুল ছাত্রী,

পরবর্তী সময় স্কুল কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পাঠালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সাপের কামড়ে আহত ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ছাত্রী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে অভিভাবকদের অভিযোগ স্কুলের চারপাশে জঙ্গলে ঘেরা সেই জঙ্গলগুলি পরিষ্কার করার কোন উদ্যোগ নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...