৪৬নং ওয়ার্ড এর পুকুর সংস্কার করে পার্ক গড়ে তোলার উদ্যোগ পুর নিগমের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করা হচ্ছে। এবার ৪৬ নং ওয়ার্ড এর অন্তর্গত একটি পরিত্যক্ত পুকুর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এই উপলক্ষে সোমবার সেখানে গঙ্গা পূজাব ও বৃক্ষরোপণ এব আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রানী সরকার, ৪৬ নং ওয়ার্ডের কর্পোরেটর প্রসেনজিৎ লোধ, মেয়র ইন কাউন্সিল বাপি দাস, অভিজিৎ মল্লিক সহ অন্যান্নরা।

মেয়র বলেন, আগরতলা পুর নিগমে বিজেপি পরিচালিত বোর্ড গঠনের পর রাস্তা ঘাট, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সহ পরিত্যক্ত পুকুর সংস্কার এর উপর গুরুত্ব দেওয়া হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি পুকুর সংস্কার করা হয়েছে। ৪৬ নং ওয়ার্ড এর এই পুকুরটি সংস্কার করে এখানে একটি পার্ক গড়ে তোলা হবে। আলোর ব্যবস্থা থাকবে। এলাকাটি সাজিয়ে তোলা হবে বলে জানান মেয়র। তিনি এই উদ্যোগ গ্রহণের জন্যে এলাকার কর্পোরেটরকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, এলাকাবাসীর দাবি মেনে পুর নিগম এই উদ্যোগ নেওয়ায় খুশি তারা। অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...