শাহজাহান এর বক্তব্য তার ব্যক্তিগত, দল তা সমর্থন করে না: আশীষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম এর বাড়িতে হামলার ঘটনায় সমস্ত দায় মুখ্যমন্ত্রীর উপর চাপিয়েছে প্রদেশ কংগ্রেস। পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক সম্মেলনে স্পষ্টতই এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে কুরবানী ঈদ ঘিরে বিভিন্ন জায়গায় যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন তুলেন, সরকারি ভাবে কিঈদে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে ? রাজধানীর শান্তিপাড়ায় যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম এর বাড়িতে হামলার ঘটনায় জমে উঠেছে রাজ্য রজনীতি। এই ইস্যুতে কংগ্রেস দল সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন,

মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শাসন কালে এটা কোন রাজত্বে চলছে ?কোন মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা আছি ?ঊনার উপর কি দায়িত্ব বর্তায় না? সোমবার কংগ্রেস ভবনে আহুত সাংবাদিক সম্মেলনে আশীষ বাবু স্পষ্টতই বলেন, এই ঘটনায় দায়ভার মুখ্যমন্ত্রীর উপর চাপাচ্ছি। আমরা ধর্মনিরপেক্ষ, অহিংস দল। একইসঙ্গে তিনি বলেন শাহজাহান এর বক্তব্য তার ব্যক্তিগত। দল তা সমর্থন করে না। দল তাকে সতর্ক করেছে। তবে রাজ্যে যা চলছে এটা তার ক্ষোভের বহিঃপ্রকাশ। এই ভাবে কতজনের মুখ আটকে রাখা যাবে সেই প্রশ্নও তুলেন তিনি।

সম্প্রতি কুরবানী ঈদ ঘিরে উদয়পুর সহ বিভিন্ন জায়গায় যে ধরণের উত্তেজনাকর ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্যেও তিনি সরকার ও শাসক দলকে দায়ী করেন। প্রশ্ন তুলেন, সরকার কি কুরবানী ঈদে পশু হত্যা নিষিদ্ধ করেছে? যদি করে থাকে তাহলে আগেই কেন ব্যবস্থা নেওয়া হলো না। এদিকে শাহজাহান এর বাড়িতে হামলার সোমবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দেয় সদর জেলা কংগ্রেস। তাদের দাবি পুলিশ যেন এই ঘটনায় আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। সেই সঙ্গে সংখালঘুদর নিরাপত্তার ব্যবস্থা করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...