শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল প্রদেশ বিজেপির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি চায়। ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রতি বজায়। রাখার জন্য, কিন্তু বিরোধীরা শান্তি সম্প্রীতি বিনষ্ট করার জন্য দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি। বর্তমান রাজ্য সরকার সবক সাথ সবকা। বিকাশের লক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সকলের স্বার্থে কাজ করে যাচ্ছে, এমনকি। সকল সম্প্রদায়ের মানুষও সরকারের।বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এবং আগামীদিনেও পাবে। যুব কংগ্রেস। নেতার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে। প্রদেশ বিজেপির তরফে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এমনটাই বলেন বিজেপি সদর জেলার শহরাঞ্চলের সভাপতি অসীম ভট্টাচার্য।

উল্লেখ্য গত ৭ জুন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেসের যুবনেতা শাহজাহান ইসলাম। তারই প্রতিবাদে প্রদেশ বিজেপির তরফে সোমবার আগরতলায় এক বিক্ষোভমিছিলের আয়োজন করা হয়। এমনকি শাহজাহানের বিরুদ্ধে মামলাও করা হয় পশ্চিম থানায়। এদিকে এদিন আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে যুব কংগ্রেস নেতা শাহজাহানকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মিছিলটি বিজেপির প্রদেশ কার‍্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে।

মিছিলে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্ন নেতৃত্বরা। এদিন বিজেপির বিক্ষোভমিছিলকে ঘিরে কংগ্রেস ভবনের সামনে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে রবিবার রাতে যুব কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালিয়েছে কিছু দুষ্কৃতকারীরা। পাশাপাশি, বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে পরিবারের লোকদের বাড়ির ছাড়ার হুমকি দেওয়া হয়েছে, বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে গোটা শান্তিপাড়ার মসজিদ পট্টি রোড এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইরান সংঘাত নিরসনে মার্কিন দলে নতুন উপদেষ্টা নিক স্টুয়ার্ট নিয়োগ

জনতার কলম ওয়েবডেস্ক :- হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে,...

পাঁচ রাজ্য ও পুদুচেরিতে কাল ভোট গণনা, কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং...

ইরানি জাহাজ জব্দ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে তেহরানের তীব্র প্রতিক্রিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের জাহাজ জব্দের ঘটনায় মার্কিন...