Connect with us

Uncategorized

শিক্ষায় বেসরকারিকরণ বন্ধ করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে টি এস ইউর সম্মেলন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামপন্থী ছাত্র সংগঠন ট্রাইব্যাল স্টুডেন্টস ইউনিয়ন এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার রাজধানীর সুপারিবাগানস্থিত দশরথ দেব স্মৃতি হলে। প্রতি ৩ বছর অন্তর এই সম্মেলন হয়। এবারের সম্মেলনে মূলত শিক্ষাকে বেসরকারিকরণ থেকে রক্ষা করা, শিক্ষায় ধর্মীয় মেরুকরণ না করা সবার জন্যে অবৈতনিক শিক্ষা ও ককবরক ভাষার মানোন্নয়নের বিষয়গুলিকে সামনে নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাধা চরণ দেববর্মা, সারা ভারত এস এফ আই এর যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার‍্য সহ অন্যান্নরা।

সম্মেলনে রাজ্যের প্রতিটি মহকুমা থেকে প্রতিনিধিরা আসেন। রাজ্য কনভেনশন কিংবা সম্মেলনের আগে প্রতিটি মহকুমায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা রাজ্যের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক দিক ও শিক্ষার্থীদের স্বার্থে আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সদস্যাদের বেশ ভালোই উপস্থিতি লক্ষ করা গিয়েছে।