Connect with us

Uncategorized

পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পক্রিয়া আজ প্রায় তিন বছর ধরে ঝুলে রয়েছে। ২০২২ সালে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পক্রিয়া শুরু হয়। দুই বার করে আবেদন পত্র জমা নেওয়া হয়েছে। তারপর ইন্টারভিউ পক্রিয়া সম্পন্ন হয় গত বছরের প্রথম দিকে। অথচ এখন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না। হাজার হাজার বেকার যুবক যুবতীরা চাকরির অপেক্ষায় বসে আছেন।

আশ্চরে‍্যর বিষয় এখন পর্যন্ত ইন্টারভিউয়ের ফলাফলও প্রকাশ করা হয়নি। ৬৬২ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল ত্রিপুরা পুলিশ। আরক্ষা প্রশাসন এখন পর্যন্ত ফলাফল প্রকাশ না করায় একাংশ চাকরি প্রত্যাশী ক্ষুব্ধ হয়ে পথে নামেন। সোমবার রাজধানীর সিটি সেন্টারের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি অবিলম্বে যেন ফল প্রকাশ করা হয়। তাতে তারা অন্তত চাকরি পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারবেন।

এই দাবিতে রাজ্যের স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। দাবি জানান, অবিলম্বে যেন স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করা হয়। ইতিমধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ পক্রিয়া বাতিল করা হয়েছে। জেল পুলিসেও নিয়োগ পক্রিয়া সম্পন্ন হচ্ছে না। তাই বেকাররা একপ্রকার হতাশ হয়ে পড়ছেন।

Continue Reading