Connect with us

Uncategorized

মুখ্যমন্ত্রীকে অশ্লীল কথা বলা অন্যায়,পরবর্তীতে যা ঘটলো তা আরো বেশি অন্যায়: জিতেন্দ্র

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা যে মেজাজে ছিলেন পুলিশ না থাকলে নিশ্চিত আশীষ কুমার সাহা ও সুদীপ রায় বর্মন আক্রান্ত হতেন। এটা খুবই নিন্দনীয় ও উদ্বেগের। বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজধানীর মসজিদ পট্টি এলাকায় কংগ্রেস দলের ছাত্র যুব নেতা শাজাহান ইসলামের বাড়িতে হামলার ঘটনায় প্রিতিক্রিয়া দিতে গিয়ে এই কথা বললেন বিরোধী দলনেতা তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রীকে অশ্লীল কথা বলা তা যেমন অন্যায় তেমনি এর পরবর্তীতে যা ঘটলো তা আরো বেশি অন্যায়।

জিতেন্দ্র বাবু বলেন, আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ছিলেন সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। কোনে ক্রমে পুলিশ তাদের উদ্ধার করে আনে এদিকে শাসকদলের পক্ষ থেকে দুষ্কৃতীরা নাকি এলাকার সংখ্যালঘুদের সোমবার বিকালের মধ্যে বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যাওয়ার জন্যে হুমকি দেওয়া হয়। এই ঘটনা জানতে পেরে বিরোধী দলনেতা পুলিশের ডি জি এর সঙ্গে কথা বলেন। এরপর ডিজি এলাকায় পুলিশ পিকেট বসান।