ট্রাক ও বাইকের সংঘর্ষ মৃত্যু বাইক চালকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনার শিরোনামে আবারও বিশালগড়। বিশাল গড়ে দুর্ঘটনা লেগেই আছে। প্রতিদিনই দুই থেকে তিনটি দুর্ঘটনা ঘটে। তাতে করে মৃত্যু অথবা পঙ্গুত্বের ঘটনা অনিবার্যবশত। ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত্যু বাইক চালক, ঘটনা বিশালগড় বাইপাস সড়কে। মৃত যুবকের নাম আরাধ্য আচার্য্য বৃহস্পতিবার বিকেলে বিশালগড় বাইপাস সড়কে দ্রুত গতিতে থাক ট্রাকের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ ঘটে ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।

স্থানীয়রা জানায় দ্রুত গতিতে থাকা ট্রাকটি চলন্ত বাইকটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে বিশালগড় দমকল কর্মীরা ছুটে গিয়ে বাইক চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বাইক চালককে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে ছুতে যায় বিশালগড় থানার পুলিশ তবে বিশালগড় এলাকায় যান দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা শূন্য।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...