ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর কর্মজীবন, রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা, ডাঃ মনমোহন সিং। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯২ বছর।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সাতদিন ব্যাপী প্রত্যেক রাজ্যে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রতি স্মৃতিচারণ এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের নির্দেশে সাড়া দিয়ে আজকের এই কর্মসূচির আয়োজন বলে এবং তৎকালীন সময়ে অর্থমন্ত্রী থাকাকালীন ভারতবর্ষের অর্থনীতির দ্বার খুলে দিয়েছিলেন তিনি। যার ফলে ভারতের অর্থনীতির ব্যাপক পরিবর্তন হয়েছিল বলে জানান।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...