ছাত্র-ছাত্রীদের সংবিধানের বিষয়ে অবগত হতে হবে : শিক্ষা অধিকর্তা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতা হয়।

উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, মহারানী তুলসীবতি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।

এইদিন বিদ্যালয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিখা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। এদিনের ৭৫ তম সংবিধান দিবস উপলক্ষ্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রস্তাবনা পাঠ করানো হয়।

পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা বলেন দেশের সংবিধান দেশের মানুষকে কি কি অধিকার দিয়েছে তা সংবিধানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে। তাই সংবিধানের বিষয়ে সকলকে অবগত হতে হবে। এদিন প্রচুর পড়ুয়া অংশ নেয় অনুষ্ঠানে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...