রাজ্যের ইতিহাস নষ্ট করে উন্নয়ন করা চলবে না : টিএসএফ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে টিএসএফ। পুরাতন রাজভবন যা বর্তমানে পুষ্পবন্ত মহল নামে পরিচিত। এই মহলকে তাজ গ্রুপের হাতে তুলে দিতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিবাদে সরব হল ছাত্র সংগঠন টিএসএফ। এদিন টিএসএফ-এর নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পুরাতন রাজভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

টিএসসফ-র এক নেতৃত্ব জানান মহারাজা বিরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের সময় পুরাতন রাজভবন নির্মাণ করা হয়। বর্তমানে তারা জানতে পেরেছে এই পুরাতন রাজভবনকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হবে। টিএসএফ-এর নেতৃত্ব জানান তারা উন্নয়নের বিরুদ্ধে নয়। কিন্তু রাজ্যের ইতিহাস নষ্ট করে উন্নয়ন করা চলবে না। তাই পুরাতন রাজ ভবন নয় অন্য কোন জায়গাকে তাজ গ্রুপের হাতে তুলে দেওয়া হোক। তারা হুঁশিয়ারি দেয় প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...