দাবি আদায়ের লক্ষে সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা। প্রতিশ্রুতি মোতাবেক এখনও অনেক সুযোগ সুবিধা পায়নি ডিপ্রাইড রিটার্নিস মুভমেন্ট কমিটি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক অমৃত রিয়াং। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। সাধারণ সম্পাদক জানান তাদের বহু দাবি পূরণ হয়নি এখনও।

তারা এদিন ৯ দফা দাবি সনদ তুলে ধরেন। রাজ্য সরকারকে তিন মাসের সময় সীমা বেঁধে দেন। এ সময়ে দাবি পূরণ না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকিও দেন অমৃত রিয়াং। তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়ার উপস্থিতিতে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি।

তাদের দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, পাওয়ার টিলার, রাবার প্ল্যান্টেশন, যাদের নামে মামলা রয়েছে টা প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবি তাদের। আত্মসমর্পণকারী বৈরীদের শিশুদের লেখাপড়ার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছিল এরও কোন কিছু হয়নি।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...