ছেলের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিলেন এক মা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামান্য বিষয় নিয়ে ছেলের সঙ্গে বচসা। এর জেরে ছেলের সঙ্গে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিলেন এক মা। ঘটনা কমলাসাগরের দেবীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের উপর অভিমান করে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করল এক মা। মৃতার নাম রাখি শিব। ঘটনা কমলাসাগরের দেবীপুর এলাকায়।

রাখি শিব বিগত ৪ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। শুক্রবার নিজ বাড়িতে ছেলের সাথে কোন একটি বিষয় নিয়ে বচসা হয়। এতে ছেলের উপর অভিমান করে রাখি শিব নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় রাখি শিবকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।

সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। শুক্রবার গভীর রাতে জিবি হাসপাতালে মৃত্যু হয় রাখি শিবের। শনিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এভাবে মহিলার মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...