পূজায় শব্দ দূষণ রোধে পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তিপূর্ণ ভাবে যাতে দুর্গা পূজা সম্পন্ন হয় সেজন্য শব্দ দূষণ রোধে পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। সাউন্ড সিস্টেম মালিকদের নিয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে হয় বৈঠক। শারদোৎসবকে সামনে রেখে শনিবার সদর মহকুমার পুলিশ আধিকারিকের অফিসে সদর মহকুমা এলাকার সকল সাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে বৈঠক করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায়। তিনি বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন হাইকোর্টের নির্দেশ অনুসারে দূষণ নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকতে হবে। ৬৫ ডেসিবেল থেকে ৭০ ডেসিবেলের মধ্যে শব্দ রাখতে হবে। পাশাপাশি দৈনিক যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যেই সাউন্ড সিস্টেম বাজানো যাবে। কেউ যদি নির্দেশ অমান্য করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে পুলিশ।

সাউন্ড সিস্টেমের মালিকরা সদর পুলিশ আধিকারিককে আশ্বস্ত করেন আইন মেনে তারা সাউন্ড সিস্টেম চালাবেন। বিশেষ করে শব্দ যাতে ৬৫ ডেসিবেল থেকে ৭০ ডেসিবেলের মধ্যে থাকে সেদিকে তারা নজর রাখবেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ও পশ্চিম থানার ও সি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিশু কর্মকার সহ অন্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...