বহিঃরাজ্যে পাচার করতে গিয়ে ৪৭ কেজি গাঁজাসহ চার পাচারকারীকে আটক করলো রেল পুলিশ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনে করে রাজ্য থেকে বহিঃরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত। অভিযোগ নেশা পাচারকারীরা সুযোগ পেলেই গাঁজা পাচার করছে। কিন্তু প্রায় সময় ধরা পড়ছে। ফের আগরতলা রেল স্টেশন থেকে চার পাচারকারী সহ গাঁজা উদ্ধার করল জিআরপি থানার পুলিস। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে চার গাঁজা পাচারকারীকে আটক করা হয়।

ধৃতরা হল সবিতা পাল, বাড়ি বিশালগড়, রিংকু নম, বাড়ি সূর্যমনি নগর রেল কলোনি, মমতা শীল, বাড়ি বিশালগরের ঘনিয়ামারা এবং মিঠুন চক্রবর্তী, বাড়ি আসাম রাজ্যর বাগমারা হরিণটিলা এলাকায়।জিরানিয়া থানার সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। ধৃতদের মধ্যে তিন জন মহিলা ও একজন পুরুষ।

তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৭ কেজি ১০০ গ্রাম শুকনো গাঁজা। যার বাজার মূল্য সাড়ে তিন লক্ষ টাকা। এই গাঁজা গুলি ৩ টি ট্রলিতে ছিল। তিনি আরো জানান আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...