মদমত্ত ভাইয়ের আক্রমণে আহত অপর এক ভাই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদমত্ত ভাইয়ের আক্রমণে আহত অপর এক ভাই। আহত যুবক বর্তমানে রাজধানীর আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকের নাম অন্তর মিয়া। ঘটনা রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায়। জানা যায় অন্তর মিয়া ও নয়ন মিয়া সম্পর্কে ভাই। নয়ন মিয়া প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে।

নয়ন মিয়ার মা জানান অন্তর মিয়া রাজ মিস্ত্রির যোগালির কাজ করে। সেকোন ধরনের নেশা করে না। কিন্তু অপর ভাই নয়ন মিয়া নেশা করে। নয়ন মিয়া নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে গিয়ে চেঁচামেচি শুরু করলে এনিয়ে ঝামেলা বাঁধে।

এতে উত্তেজিত হয়ে নয়ন মিয়া অন্তর মিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে গুরুতর ভাবে আহত হয় অন্তর মিয়া। সাথে সাথে পরিবারের লোকজন অন্তর মিয়াকে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন অন্তর মিয়া। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...