নিজ এলাকায় সদস্যতা অভিযানে নামলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি ৬ বছর পর পর সদস্যতা অভিযান করা হয় ভারতীয় জনতা পার্টির। এবছরও শুরু হয়েছে বিজেপির সদস্যতা অভিযান। সারা দেশের সঙ্গে রাজ্যেও চলছে সদস্যতা অভিযান। প্রতিদিন বিভিন্ন মণ্ডল এলাকায় চলছে সদস্য সংগ্রহ অভিযান অনলাইনে। টাঊন বড়দোয়ালি মণ্ডল এলাকায় সদস্যতা অভিযানে নামলেন এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

রবিবার টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৩, ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি পৌঁছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মণ্ডলের কার্যকর্তারা। এদিন দলীয় কর্মী- সমর্থকদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। সদস্যতা অভিযান ঘিরে ব্যাপক সাড়া পড়ে। চলতি মাসের ৩ তারিখ থেকে রাজ্যে শুরু হয় সদস্যতা অভিযান। এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ নাগরিক বিজেপি পরিবারে সামিল হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...