ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত বিজিবির সদস্যদের সাথে সাক্ষাৎ এবং মিষ্টি বিতরণ করলেন রাজ্যপাল 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে পৌঁছানোর পর তাকে বিএসএফজ ওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর রাজ্যপাল শ্রীমন্তপুরে গোমতী নদীতে নির্মিত জেটি পরিদর্শন করেন এবং গঙ্গাপূজায় অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে রাজ্যপাল ভারত-বাংলাদেশ সীমান্তে কর্মরত বিজিবির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং মিষ্টি বিতরণ করেন। তাছাড়াও তিনি শ্রীমন্তপুর স্থলবন্দর কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাজ্যপাল স্থলবন্দরের সংস্কার ও সুরক্ষা বৃদ্ধির জন্য শ্রীমন্তপুর স্থলবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার দেবাশিস নন্দী এবং বিএসএফ-এর ডিআইজিকে নির্দেশ দেন৷

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এরপর শ্রীমন্তপুর স্থলবন্দরের মিলনায়তনে একটি সভায় অংশগ্রহণ করেন। সভায় রাজ্যপাল স্থলবন্দরের কার্যপ্রণালী, দু’দেশের নাগরিকদের যাতায়াত সহ অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাজ্যপাল গোমতী নদীকে দূষণের হাতথেকে রক্ষা ও নদীর দু’পাশে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব আরোপ করেন।

বিশ্ব নদী দিবস উপলক্ষে তিনি আজ গোমতী নদীর তীরে অনুষ্ঠিত গঙ্গাপূজায় অংশগ্রহণ করেন বলে জানান। পরিদর্শনকালে রাজ্যপালের সাথে ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিএসএফ-এর ডিআইজি রাজীব অগ্নিহোত্রি প্রমুখ। রাজভবন থেকে এ সংবাদ জানানো হয়েছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...