রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মহৎ দান হতে পারে না : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে যাতে রক্তের সংকট দেখা না দেয় সেজন্য সকলের কাছে আহ্বান রাখলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মহৎ দান হতে পারে না। রাজ্যে ১২ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে এবং ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে।

শনিবার আগরতলা পুর নিগমের ৪৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মাতৃপল্লীস্থিত ওয়ার্ড অফিসে এই রক্তদান শিবির হয়।শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনারাণী সরকার সহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রক্তদানের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মহৎ দান হতে পারে না। রাজ্যে ১২ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে এবং ২ টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। এদিন রক্তদান শিবির ঘিরে এলাকার লোকজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...