১০লক্ষ টাকার ড্রাগস সহ আটক দুই নেশাকারবারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে নেশার রমরমা। ড্রাগস সহ আটক দুই। উদ্ধার হওয়া নেশা সামগ্রীর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা। গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানা ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় আড়ালিয়া এলাকায়। অভিযান চালিয়ে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার সহ দুই নেশাকারবারিকে আটক করে।

একথা জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায়। তিনি জানান পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি অটো নেশা সামগ্রী নিয়ে আড়ালিয়া এলাকায় ঘোরাঘুরি করছে। সেই সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে অটোটিকে আটক করে।

অটোতে দুইজন লোক ছিল। তারা হল সমর দাস ও সন্দীপ কুমার সরকার। তাদেরকে তল্লাসি চালিয়ে ১০ টি স্পাউসে ১.১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আরও তিন জনের নাম জানা গেছে। তাদেরকেও গ্রেপ্তার করা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...