বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজাকে সামনে রেখে মডার্ন ক্লাব সাড়ম্বরে শারদ উৎসবের আয়োজন করতে চলেছে 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে সময় কম। সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। মডার্ন ক্লাবও এবছর শারদ উৎসবে ব্রতী হচ্ছে।৭ অক্টোবর মডার্ন ক্লাবের শারদ উৎসবের মন্ডপ ও ক্লাবের শারদ স্মরণিকা প্রতিবিম্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

শুক্রবার মডার্ন ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে একথা জানান এবারের পূজা কমিটির সম্পাদক আশিস দেব সহ অন্যান্যরা। রাজধানীর নাগেরজলাস্থিত মডার্ন ক্লাব সাড়ম্বরে শারদ উৎসবের আয়োজন করতে চলেছে। কিন্তু মডার্ন ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

তারমধ্যে অন্যতম হচ্ছে রাজ্যে প্রকাশিত শারদ স্মরণিকা গুলির মধ্যে সেরা পাঁচটি স্মরণিকাকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার দেওয়া। রাজ্যের বিশিষ্ট লেখক, কবি, শিল্পী, সাহিত্যিক সাংবাদিক ও বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত বিচারক মন্ডলী সেরা স্মরণিকা গুলি নির্বাচন করবেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...