আট দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল নির্মাণ শ্রমিক ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আট দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল নির্মাণ শ্রমিক ফেডারেশনের ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল অফিসলেন শ্রম ভবনে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন।প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি নীরোদ সাহা, নির্মল রায়, তপন দাস সহ অন্যরা।

তাদের ৮ দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন শারদ উৎসবের প্রাক-কালে শ্রমিকদের বোনাস ও এগ্রেসিয়া দেওয়া, নির্মাণ, ইটভাটা, কাষ্ঠ শিল্প শ্রমিকদের মজুরি বাড়ানো, নির্মাণ শ্রমিকদের ব্যাপক ভাবে নির্মাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা, নির্মাণ কল্যাণ পর্ষদের অর্থ বেআইনিভাবে অন্যত্র হস্তান্তর না করা, কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করা, কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের সুরক্ষা সহ আলাদা শৌচাগার ও বিশ্রামাগারের ব্যবস্থা করার দাবি জানায় সংগঠন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...