মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্ট নিয়ে উত্তাল বিধানসভায় 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্ট নিয়ে বিধানসভা অধিবেশনের প্রথম দিন উত্তাল। এদিন বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের উস্কানিমূলক পোস্ট এবং পরবর্তী সময় সেই পোস্ট ডিলিট করার ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠে।

পরবর্তী সময় বিধায়ক সুদীপ রায় বর্মণ এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বলেন একজন দায়িত্বশিল মন্ত্রী এই ধরনের পোস্ট সামাজিক মাধ্যমে করা উচিত নয়। তিনি মন্ত্রী সুধাংশু দাস যেন এই ধরনের পোস্টের জন্য ক্ষমা চায় তার দাবি জানান।

যদিও মন্ত্রী সুধাংশু দাস ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের পোস্টের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করেন। তখন বিরোধীরা প্রতিবাদে সরব হয়। কংগ্রেস ও সিপিআইএম বিধায়করা ওয়েলে নেমে এইদিন বিক্ষোভ প্রদর্শন করেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...