অষ্টম প্রতিষ্ঠা দিবস পালন করলো বুধবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনসনারস সংঘ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অষ্টম প্রতিষ্ঠা দিবস পালন করলো বুধবার ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনসনারস সংঘ। রাজধানীর গান্ধীঘাট স্থিত সংঘের অফিস ঘরে দিনটি উদযাপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এদিন আলোচনা সভা হয। এদিন বেস্ট মহকুমা হিসাবে পশ্চিম ত্রিপুরা জেলাকে সত্যেন্দ্র কুমার দে স্মৃতি পুরস্কার হিসেবে ট্রফি এবং ২০০০ টাকা পুরষ্কার দেওয়া হয়।

এছাড়া মালতি নাহা মেমোরিয়াল স্মৃতি পুরস্কার দেওয়া হয় বেস্ট লিডার অফ দা ইয়ার হিসেবে প্রাক্তন হেডমাস্টার বিমল চন্দ্র সেনকে। দুটি পুরস্কার তুলে দেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনসনারস সংঘের কাজের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ছাড়াও সংগঠনের সভাপতি রঞ্জিত দে, সম্পাদক পৃথ্বীশ আচার্য সহ অন্যান্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...