ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সি আর আই পাম্পস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ভয়াবহ বন্যার ফলে ক্ষতিগ্রস্তদের যে যেরকমভাবে পারছে পাশে দাঁড়াচ্ছে। কেউ আর্থিক সহযোগিতা করছেন আবার কেউ ত্রাণ সামগ্রী দিয়ে। এরকমভাবেই এবার বন্যার ফলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার লক্ষে এগিয়ে এলো সি আর আই পাম্পস।

এই সংস্থার পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় প্রচার চালানো হয় যে যাদের এই বন্যার ফলে যন্ত্রপাতি বিকল হয়েছে তাদের এই যন্ত্রগুলিকে বিনামূল্যে সাড়াই করিয়ে দেওয়া হবে। সংস্থার হয়ে এই প্রচারকার্য চালায় এই সংস্থায় কর্মরত ৪ যুবক এরা হলেন প্রীতম সেন , চয়ন দে , সানি বিশ্বাস , সৈকত গণ।

প্রতিশ্রুতি মোতাবেক সোমবার রাজধানীর কাঁসার পট্টি এলাকায় নারায়ণ মেকানিক্যাল ওয়ার্কশপ এর সহযোগিতায় সি আর আই পাম্পস এর মুক্ত শিবিরের আয়োজন করা হয় যেখানে দূর দূরান্ত থেকে লোকজন আসেন তাদের বন্যার ফলে নষ্ট হয়ে যাওয়া যন্ত্রগুলি নিয়ে এবং তা একদম বিনামূল্যে সারাই করে দেওয়া হয়। সি আর আই পাম্পস এর এধরণের উদ্যোগে খুশি বন্যার ফলে ক্ষতিগ্রস্ত লোকেরা। 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...