দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ পদর্শন ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আন্দোলনে চাকরিপ্রত্যাশীরা। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে পথে নামলেন বেকাররা। সোমবার রাজধানীর ফায়ার ব্রিগেড চৌমুহনীতে বিক্ষোভ দেখায় তারা। দাবি জানায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার। অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য ২০২২ সালে বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হয়।

২০২৩ সালের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা হয়। অভিযোগ এর পরেই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া। এখনও পর্যন্ত ফাইন্যাল শিট প্রকাশ করা হয়নি। এতে ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। তারা বার কয়েক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে ব্যর্থ মনোরথে বাড়ি ফিরতে হয়। কারণ কোন সদুত্তর মিলেনি।

তাই ফের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখান অগ্নিনির্বাপক দপ্তরের অধিকর্তার অফিসের সামনে এসে। অভিযোগ শুধু ফায়ার সার্ভিস নয়, বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে রয়েছে। কিন্তু কোন হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। ফলে বেকার ক্ষোভ ক্রমশ ধুমায়িত হচ্ছে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...