শহরের বাজার গুলিতে যত্রতত্র ঘর তোলার মতো অরাজকতা বরদাস্ত করবেনা পুর নিগম : মেয়র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়ম না মেনে একাংশ লোক যত্রতত্র সরকারি জায়গার উপরে ঘর তুলে রাজধানীর লেক চৌমুহনী বাজারে ব্যবসা করছেন। এনিয়ে লোকজনের তরফে বহুদিন ধরে অভিযোগ রয়েছে। অসন্তুষ্ট বাজারের একাংশ ব্যবসায়ীও। কারণ এতে সমস্যায় পড়ছেন ক্রেতা ও বিক্রেতা। নিয়ম না মেনে বাজারে এভাবে দোকান ঘর তোলা মেনে নেওয়া হবে না।

মঙ্গলবার একথা সাফ জানিয়ে দিলেন লেক চৌমুহনী বাজার পরিদর্শনে গিয়ে পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, পুর নিগমের দায়িত্ব হচ্ছে শহরের বাজার গুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এদিন লেক চৌমুহনী বাজারের দুরবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন মেয়র। তিনি বিষয়টি নিয়ে পরিচালন কমিটির সঙ্গে কথা বলেন।

মেয়র বলেন, যত্রতত্র বাজারে ঘর তোলার মতো অরাজকতা বরদাস্ত করা হবে না। মেয়র এদিন আরও জানান আগরতলা শহরের যতগুলি বাজার রয়েছে সবগুলি বাজারে যেন ক্রেতা বিক্রেতা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন বাজার পরিদর্শনের সময় পুর নিগমের মেয়রের সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ বাজার কমিটির কর্মকর্তারা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...