জলসেচের অভাবে কৃষকের মাথায় হাত,বিপদে পড়বে সাধারণ মানুষ, কোনো হেলদোল নেই রাজ্য সরকারের : পবিত্র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলসেচের অভাবে সারা রাজ্যে আমণ চাষ ব্যাহত হচ্ছে। এই শ্রাবণ মাসে এই চাষ পূর্ণ মাত্রায় শুরু হবার কথা থাকলেও নেই বৃষ্টি, রয়েছে জলসেচের অভাব।ফলে তা বন্ধ হতে চলেছে। এর ফলে কৃষকরা তো বটেই রাজ্যেও ব্যাপকভাবে চালের সঙ্কট তৈরি হবে। বিপদে পড়তে চলেছে সাধারণ মানুষ। কোনো হেলদোল নেই রাজ্য সরকারের। এমনই অভিযোগ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের।

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং জল সম্পদ দফতর ঠান্ডা ঘরে বসে ভাতঘুমে আচ্ছন্ন বলেও অভিযোগ। তাই মঙ্গলবার সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধি দল জলসম্পদ দফতরের মুখ্য বাস্তুকারের সাথে এক ডেপুটেশনে মিলিত হয়ে সমস্ত সমস্যার কথা তুলে ধরেন। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য কৃষকসভার সম্পাদক পবিত্র কর, সহ সম্পাদক রতন দাস, মধু সূদন দাস ও সিদ্দিকুর রহমান।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...