দুই ভারতীয় মানব পাচারকারীকে আটক করলো আগরতলা সরকারি রেল থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের দুই ভারতীয় মানব পাচারকারীকে আটক করলো আগরতলা সরকারি রেল থানার পুলিশ। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করলো জিআরপি থানার পুলিশ। শুক্রবার দুইজনকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃতরা হল সিধাই মোহনপুরের বিপ্লব কর্মকার, দক্ষিণ গোলাগাটির বিশাল দত্ত।

সীমান্ত রক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ চলছে বাংলাদেশীদের দালালের মাধ্যমে। বাংলাদেশীদের প্রতিনিয়ত অনুপ্রবেশের জন্য সাহায্য করে চলছেন একটি দালাল চক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা দপ্তর আগরতলা রেল স্টেশনে উত পেতে বসে থাকে।

তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন। সেই খবরের ভিত্তিতে আগরতলা রেলস্টেশনে পৌঁছামাত্রই তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান তাদের বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল। তারা বাংলাদেশীদের ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করে আসছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...