যান দুর্ঘটনায় ফের অকালে ঝড়ে গেল দুই প্রাণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনা থেমে নেই। যান দুর্ঘটনায় ফের অকালে ঝড়ে গেল দুই প্রাণ। মৃত্যু হল দুই বন্ধুর। ঘটনাটি ঘটে রাজধানীর অভয়নগর এলাকায়। বৃহস্পতিবার রাতে চানমারী রাবার বোর্ড এলাকার বাসিন্দা সানি দাস বন্ধু প্রশান্তকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। গভীর রাতে সানির বাবার মোবাইলে ফোন যায় দুই বন্ধু স্কুটি নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। বর্তমানে তারা জিবি হাসপাতালে রয়েছে।

এই খবর পেয়ে পরিবারের লোকজন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে ছুটে যায়। হাসপাতালে গিয়ে পরিবারের লোকজন দেখতে পায় এক জনের মৃত্যু হয়েছে। অপরজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুক্রবার সকালে অপর বন্ধুর মৃত্যু হয়।ময়নাতদন্তের পরে দুই বন্ধুর মৃতদেহ দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় রাবার বোর্ড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...