দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক প্রাণীসম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের পর্যালোচনা সভা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নে প্রাণীপালন ও মৎস্যচাষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রগুলিকে গ্রামীণ অর্থনীতির বিকাশে সরকার অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা রূপায়ণ করছে। আজ বিলোনীয়ার সার্কিট হাউসে প্রাণীসম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক এক পর্যালোচনা সভায় প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। পর্যালোচনা সভায় তিনি বলেন, প্রাণীসম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের প্রকল্প ও পরিষেবার সুবিধা জেলার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই কাজে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দায়িত্ব নিয়ে পরিকল্পনা রূপায়ণ করতে হবে। প্রকল্পগুলির সুফল জনগণ পাচ্ছে কিনা সেদিকে দপ্তর আধিকারিকদের নজর রাখতে হবে। পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্লু মগ, বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, শান্তিরবাজার ও বিলোনীয়া পুরপরিষদের এবং সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সনগণ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...