দেশী মদের দোকানে খোলার প্রতিবাদে এলাকাবাসীর অবরোধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলার কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর এলাকা শান্তিপ্রিয় এবং ঘনবসতি। তার পাশে শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেশী মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে ।এরই প্রতিবাদে উত্তর জেলার কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর এলাকায় পথ অবরোধ করেন এলাকাবাসী।তাদের অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এলাকবাসীর পক্ষ থেকে দোকানের কর্তৃপক্ষকে দেশি মদের দোকান না খোলার আবেদন জানানো হলে কর্ণপাত করেননি তাঁরা ।তাই আজ বাধ্য হয়ে পথ অবরোধে বসেন তাঁরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তাঁরা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলে এবং অতিসত্বর সমস্যা সমাধানের আশ্বাস দিলে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...