নিয়োগের দাবিতে সরব বেকার যুবকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় দেড় বছর অতিক্রান্ত হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে ফায়ার ম্যান পদে । বেকারদের সামনে চাকরির ললিপপ ঝুলিয়ে রেখে ভোট বিতরণী পার হতে চাইছে সরকার । নতুবা এমন কোনও নিয়োগ প্রক্রিয়া নেই যেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দেড় বছরের উপর সময় নেয় । বর্তমানে বেকার যুবকরা চাইছে অবিলম্বে সম্পন্ন করা হোক তাদের নিয়োগ প্রক্রিয়া । নতুবা এই সময়ে অনেক বেকার যুবকরা বয়স উত্তীর্ণ হয়ে পড়বে । যেখানে বেকারদের নিয়োগ করতে গিয়ে তাদের বয়স উত্তীর্ণ হয়ে পড়ে সেখানে তাদের নিয়োগের আর কোন মানে রইল না । সুতরাং বেকার যুবকরা চাইছে সঠিক সময়ের আগেই যাতে তাদের নিয়োগ সম্পন্ন করা হয় । তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন বেকার যুবকরা।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...