পুলিশ গ্রেপ্তার করেছে চোরের দলের সর্দারকে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  চলতি মাসের ১২ তারিখ ধলেশ্বর 3 নং রোডের বাসিন্দা বিপ্লব ভৌমিকার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল, তারপর খবর দেওয়া হয়েছিল পুলিশকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর একটি মামলা গ্রহণ করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে রবিবার ২৬ শে নভেম্বর সেই চুরির ঘটনার সাথে যুক্ত দুজনকে আটক করতে সক্ষম হয় অভিযুক্তদ্বয়ের নাম জাহাঙ্গীর মিয়া এবং কৃষ্ণ। তাদেরকে আটক করার পর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ সেখানে উঠে আসে আরও তিনজনের নাম। তিনজনের মধ্যে একজন যার নাম বিক্রম দাস তাকে গতকাল রাতে আড়ালিয়া শান্তি পাড়া থেকে আটক করে পুলিশ, বাকি দুজন পলাতক তাদের নাম ঠিকানা জানা থাকলেও পুলিশি তদন্তক্রমে তা উজ্জ্ব রেখেছেন পুলিশ প্রশাসন। এদিন সংবাদমাধ্যমকে পুলিশ আধিকারিক জানান অভিযুক্ত বিক্রম দাসকে জিজ্ঞাসাবাদ করার পর চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করা হয় এবং সেই উদ্ধারকৃত সামগ্রীর পরিমাণ প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...