লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিন দিনের প্রশিক্ষন শিবির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাখা সংগঠন গুলির সাথে বিভিন্ন নগর সভার নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার রানীবাজার কমিউনিটি হলে তিন দিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের কুড়িটি নগর সভর নির্বাচিত জনপ্রতিনিধিরে প্রশিক্ষণ দেওয়া হবে ।২০ ,২১ এবং ২২ নভেম্বর -এই তিন দিন প্রশিক্ষণ শিবির চলবে। মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখবেন বিজেপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্যা এন গোরাজি। এদিন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই সংবাদ জানিয়েছেন। উল্লেখ্য গত আগস্ট মাসে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়েও অনুরূপ একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন নগর পঞ্চায়েত পৌরপরিষদ এবং আগরতলা পৌর নিগমের উল্লেখযোগ্য প্রকল্পসমূহ গুলি তুলে ধরা হয়েছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...