অভিযান চালিয়ে ধ্বংস করলো গাঁজা গাছের চারা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বিরুদ্বে আবারো অভিযান চালালো রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ। দুই ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ধ্বংস করলো গাঁজা গাছের চারা। আজ ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় অভিযান। সকাল সাতটা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নেমে ছয় থেকে সাড়ে ছয় হাজার গাঁজা গাছের চারা কেটে, আগুন ধরিয়ে দিয়ে গাঁজা বাগান ধ্বংস করে। অভিযানটি চলে রাজনগর ব্লকের রাজনগর পিআরবাড়ি থানাধীন ঘোষ খামার লেইকপাড়া এলাকায়।ওসি রতন রবি দাসের নেতৃত্বে চলে অভিযান। অভিযানের সময় সাথে ছিলেন ৬৯ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন, রাজনগর বনদপ্তরের কর্মী ও রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ঘোষখামার লেইক পাড়া এলাকায় চলে এই অভিযান। আগামীদিনেও এই অভিযান জারি থাকবে বলে জানান ওসি রতন রবি দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...