Connect with us

Uncategorized

রাজধানীর তিন পূজা উদ্যোক্তাকে সম্মানিত করলো ত্রিপুরা মহিলা কমিশন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর তিন পূজা উদ্যোক্তাকে সম্মানিত করলো ত্রিপুরা মহিলা কমিশন এক অনুষ্ঠানের মাধ্যমে। বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে থিমের ছড়াছড়ি থাকে। বিশেষ করে বিগ বাজেটের পূজা উদ্যোক্তারা বিভিন্ন থিমের পূজা করে থাকেন দর্শকদের মন জয় করতে।বিভিন্ন ক্লাবের পূজা থিমে উঠে আসে সমাজ সচেতনতার ভাবনাও। এবছর সমাজ সচেতনতার ভাবনা ও প্রয়াস নিয়েছে বিভিন্ন ক্লাব। এদের মধ্যে তিনটি ক্লাবকে সম্মান জানিয়ে শারদ সম্মানে সম্মানিত করলো ত্রিপুরা মহিলা কমিশন। বুধবার কমিশনের অফিসে এক অনুষ্ঠানে ট্রফি, মানপত্র ও চেক তুলে দেওয়া হয় রাজধানীর আজাদ হিন্দ সংঘ, ব্লাড মাউথ ক্লাব ও শান্তি কামী সংঘকে। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, কমিশনের সদস্য সচিব মাধব পাল, ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উপ- সচিব হেনা বেগম, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ কমিশনের সদস্য- সদস্যারা।

Continue Reading