সনাতন ধর্মের রক্ষার্থে রাস্তায় ফেলে রাখা প্রতিমার বিসর্জন 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু পরিবেশ দূষণেরই নয়, দৃশ্য দূষণের স্বীকার হচ্ছেন রাজ্যবাসী ।বিভিন্ন পূজা অনুষ্ঠানের পর প্রতিমা গুলিকে মূল রাস্তার নিকট, নর্দমার উপর বা বিভিন্ন স্থানে ফেলে রাখা হয় ।এতে করে সনাতন ধর্মের মর্যাদা ক্ষুন্ন হয়। তাই সনাতন ধর্মের মর্যাদা রক্ষার্থে এগিয়ে এলো ৮ টাউন বরদোয়ালী মন্ডল কমিটির কর্মী সমর্থকরা। এদিন তারা টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে ফেলে রাখা মূর্তিগুলি সংগ্রহ করে হাওড়া নদীর জলে বিসর্জন দেন ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা পুর নিগমের দক্ষিণ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চেয়ারম্যান জানান সনাতন ধর্মের রক্ষার্থে পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে এই সচেতনতা কর্মসূচি এই ধরনের কর্মসূচিতে জনসাধারণ এগিয়ে আসার আহবানও রাখেন তিনি।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...