নেশাগ্রস্ত টিএসআর জওয়ানদের হাতে আক্রান্ত যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওএনজিসি এর গ্যাস লাইন দেখাশোনার দায়িত্বে থাকা টিএসআর জওয়ানদের হাতে আক্রান্ত এক যুবক। জানা যায় আমতলী থানাধীন সেকেরকোট রেল স্টেশন বর্তমানে নেশার আকড়া হিসেবে পরিণত হয়েছে ।যেখানে দিন দুপুরে প্রকাশ্যে সেকেরকোট রেল স্টেশনের পাশে দিয়ে যাওয়া গ্যাস লাইনের দেখাশোনার দায়িত্বে থাকা টি এস আর জওয়ানরা বুধবার দিন দুপুরের স্টেশনের ভেতরে মদ এবং জুয়ার আসর বসায় । আর তখন ঐ রেল স্টেশনে সেলফি তুলতে আসে কাঞ্চনমালা এলাকার পরিমল রায় এবং ঝুটন রায় নামে দুই বন্ধু। নেশাগ্রস্ত টি এস আর জোয়ানরা দুই বন্ধুকে সেলফি তুলতে বাধা দেয় এবং তাদের মোবাইল ছিনিয়ে নেয়। এখানেই শেষ নয় নেশাগ্রস্ত টি এস আর জওয়ানরা সেলফি তুলতে আসা ঝুটন রায়কে মারধর করে এবং তাদের মোবাইল নষ্ট করে দেয়। ঘটনার সময় স্টেশনে থাকা অনেকেই প্রত্যক্ষ করছিল কিন্তু সরকারি পোশাক পড়ে থাকা টিএসআর জওয়ান বলে ভয়ে কেউ প্রতিবাদ করতে আসেনি।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...