বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ধর্ম রথের সমাপন ১৪ অক্টোবর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত সাত অক্টোবর থেকে গোটা রাজ্যের জেলা মহকুমা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের শৌর্য যাত্রা । সূর্য যাত্রার ধর্ম রথ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত হয়েছে । রাজ্যের হাজার হাজার কার্যকর্তা এই রথে অংশগ্রহণ করেছে । ১৪ অক্টোবর পশ্চিম জেলা তথা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে এই ধর্ম রথ । বেলা আড়াইটায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার সমাপন কার্যক্রম । উক্ত কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সংগঠন মহামন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে । এছাড়াও উপস্থিত থাকবেন বজরং দলের ত্রিপুরা উপ প্রান্তের সংযোজক টোটন সাহা , বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক শঙ্কর রায় এবং সভাপতি শচীন কলই । শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন কর্মকর্তারা ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...