রাজ্যেও বিশেষ মহড়া কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাকৃতিক দুর্যোগ মানব সমাজে কখন আছড়ে পড়ে, তা আগাম বলা অনেকটাই অসম্ভব। আর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে একদিকে যেমন প্রাণহানির সম্ভাবনা থাকে, ঠিক তেমনি বিশাল ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগের ফলে কিভাবে যুদ্ধকালীন তৎপরতায় মানুষকে উদ্ধার করা সম্ভব সে বিষয়ে আগাম প্রস্তুতি স্বরূপ সচেতনতা গড়ে তুলতে রাষ্ট্রসংঘ ১৩ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস হিসেবে চিহ্নিত করে। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর গোটা বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়ে আসছে। মূলত দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই দিবসটি উদযাপন। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও বিশেষ মহড়া কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দিবসটি। শুক্রবার সকালে এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার সচিবালয়ে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের উদ্যোগে এবং ত্রিপুরা বিপর্যয় ম্যানেজমেন্ট অথরিটির সহায়তায় এদিন সচিবালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ মহড়া। আচমকা প্রাকৃতিক দুর্যোগের ফলে কিভাবে সচিবালয়ের কর্মচারীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব, তা এই বিশেষ মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এদিনের এই মহড়াকে ঘিরে সচিবালয়ের কর্মচারীদের মধ্যে লক্ষ্য করা গেল উদ্বেগের পাশাপাশি ব্যাপক উৎসাহ উদ্দীপনাও।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...