বিশ্ব ডাক দিবস ও সপ্তাহ উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও ডাক সপ্তাহ উদযাপন করছে ভারতীয় ডাকঘর ।এই উপলক্ষে সোমবার থেকে আগামী ১৩ ই অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আগরতলা ডাকঘর কর্তৃপক্ষ। এদিন এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ও মিজোরামের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জেনারেল-১ জোসেফ লাল ঋণ সেলুভা এই সংবাদ জানিয়েছেন। প্রসঙ্গত ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বের্ন শহরে বিশ্ব ডাক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয় এই দিনটি।ডাক সেবার প্রচার এবং প্রসার এই সংস্থার মূল উদ্দেশ্য। বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এই উপলক্ষে রাজ্য ও মিজোরাম নিয়ে ঘটিত উত্তর-পূর্ব-১ অঞ্চলের অধীনে ডাক সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...