সাত দিনের মধ্যে এসসিদের স্টাইপেন্ড ও স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবি এবিভিপির 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এসসি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড ও স্কলারশিপের টাকা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এস সি ওয়েলফেয়ার দপ্তরে । এদিকে রাজ্য এবং বহির রাজ্যে পাঠারত ছাত্র-ছাত্রীরা স্কলারশিপ ও স্টাইপেন্ডের টাকা না পেয়ে হন্য হয়ে ঘুরছে । অনেকে বেসরকারি কলেজে পড়াশোনা করতে গিয়ে তাদের বার্ষিক ফি মেটাতে পারছে না । দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীরা এস সি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তার কাছে স্টাইপেন্ট ও স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসলেও । কোনও এক অজ্ঞাত কারণে এস সি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ । এই পরিস্থিতিতে বঞ্চিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে এবিভিপি ছাত্র সংগঠন । সোমবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল এসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে সাত দিনের মধ্যে সমস্ত বকেয়া স্টাইপেন্ড স্কলারশিপ এর টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে । নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দিয়েছে এবিভিপি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...