বিজেপি আইপিএফটি ছেড়ে ১০ জন নেতৃত্ব ও ৪৬ জন ভোটার কংগ্রেসে যোগদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বিরোধী দলগুলোর মধ্যেও যোগদানের চিত্র সামনে আসছে। একদিকে যেমন শাসক দলে যোগদানের চিত্র বিভিন্ন সময় সামনে আসছে তেমনি বিরোধী দল বিশেষ করে সম্প্রতি প্রদেশ কংগ্রেসেও যোগদানের চিত্র সামনে এসেছে। গত ২রা অক্টোবর প্রদেশ কংগ্রেসে প্রাক্তন মন্ত্রী সহ জনজাতিদের একটা বড় অংশ যোগদান করেছিল। সেই যোগদানের রেশ কাটতে না কাটতেই ফের শনিবার সামনে আসল যোগদানের চিত্র। এদিন প্রদেশ কংগ্রেস ভবনে বিভিন্ন দল ছেড়ে ১০ জন নেতৃত্ব ও ৪৬ জন ভোটার যোগদান করে। তাদেরকে দলে বরণ করে নিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন আশিস কুমার সাহা বলেন ৩৮ এবং ৩৯ বিধানসভা কেন্দ্র থেকে এদিন তারা যোগদান করেছেন। গত ২রা অক্টোবর কংগ্রেসে আদিবাসীদের বড় অংশ যোগদান করেছিল। সে যোগদানে উৎসাহিত হয়েই তাদের দলে এই যোগদান। এদিন এই যোগদান সভায় অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...