নাবালিকা ধর্ষণকারীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাবালিকা ধর্ষন কান্ডে ধর্ষককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত।জরিমানা করা হয়েছে ২৫ হাজার টাকা , অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে বিচারক । ২০২১সালের চৌদ্দ মার্চ দুপুরে কৈলাসহরের ছনতৈল গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকা কোন এক কাজে পাশের বাড়িতে গিয়েছিল। পাশের বাড়িতে যাবার পর মোহম্মদ আলী নামে এক যুবক নাবালিকাকে ফুসলিয়ে জোর করে ধর্ষন করে। এই ঘটনা নাবালিকার নিজের আপন ভাইও দেখে ফেলে। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কৈলাসহরের মহিলা থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ছয়জনের বিরুদ্ধেই পসকো আইনে মামলা হয়েছিল। মামলার তদন্তকারী মহিলা অফিসার শিবানী দেববর্মা ঘটনার তিনদিনের মধ্যেই অভিযুক্ত মোহম্মদ আলীকে গ্রেফতারও করেছিল। এই মামলাটি কৈলাসহরের স্পেশাল কোর্টের বিচারপতি অমরেন্দ্র কুমার সিং-এর এজলাসে চলছিল। মামলায় একুশ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করেছে আদালত। পাশাপাশি নাবালিকা মেয়েটিরও জবানবন্দি নিয়েছিল। ছয়জনের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না পাওয়ায় পাঁচজন বেকসুর খালাস হলেও মূল অভিযুক্ত মোহম্মদ আলীর বিরুদ্ধে মেডিকেল টেস্টে, ফরেনসিক টেস্টে এবং ডি.এন.এ টেস্টে পজিটিভ আসায় মোহম্মদ আলীকে আদালত কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং নাবালিকাকে ২৫হাজার টাকা জরিমানা দেওয়ার জন্যও আদালত নির্দেশ দেয়। ২৫হাজার টাকা না দিলে আরও তিন বছরের জেল হবে বলে জানিয়েছে আইনজীবী সন্দীপ দেবরায় । প্রসঙ্গত কৈলাশহর আদালতের এই রায়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস পড়েছে ছন তৈল গ্রাম পঞ্চায়েত এলাকায় । স্বস্তি ফিরেছে নাবালিকা কন্যার পরিবার-পরিজনদের মধ্যেও । আদালতের এই রায়ের মাধ্যমে সামাজিক একটা বার্তাও ছড়িয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট এলাকার বুদ্ধিজীবী অংশের মানুষ ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...