দ্রুত এডিসির বরাদ্দ অর্থ রিলিজ করাতে মুখ্যমন্ত্রীর পর মুখ্য সচিবের সাথে সাক্ষাৎ প্রদ্যুতের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসি এলাকার বরাদ্দকৃত অর্থ দ্রুত রিলিজের দাবিতে উদগ্রীব হয়ে পড়েছে এমডিসি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন । বুধবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সাথে । দাবি জানিয়েছিলেন দ্রুত যাতে এডিসির বরাদ্দ অর্থ রিলিজ করা হয় । বৃহস্পতিবার সকালে ফের ছুটে যান মহাকরণে । সেখানেও একই দাবি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্য সচিবের সাথে । আলোচনা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অবিলম্বে যাতে রাজ্য সরকার এডিসির উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ রিলিজ করে দেয় তার জন্যই এই সাক্ষাৎকার । কেননা অর্থ রিলিজ না হওয়ায় ইতিমধ্যে স্তব্ধ হয়ে পড়েছে এলাকার উন্নয়ন কর্মযজ্ঞ । দ্রুত যাতে এডিসির উন্নয়ন কাজগুলিকে এগিয়ে নেয়া যায় তার জন্য রাজ্য সরকারের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে এডিসি প্রশাসনের তরফে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...