৬২ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন মেলাঘরে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গুরু এবং শিষ্য সম্পর্কটা স্নেহ ভালোবাসা ও ত্যাগের । গুরু তার সর্বোচ্চ ত্যাগ দিয়েই স্নেহ ও ভালোবাসার মধ্য দিয়ে একজন শিষ্যকে তৈরি করেন । গুরু শিষ্য সম্পর্কটা ভারতবর্ষে যুগ যুগ ধরেই চলে আসছে । এই সম্পর্ক আমাদের ঐতিহ্য ও পরম্পরাকে বহন করে চলেছে । বৈদেশিক শব্দ টিচার আর স্টুডেন্টকে যদি আমরা এক করে দেখি তাহলে গুরু এবং শিষ্যের মত হয় না । তার জন্য ভারতীয় সংস্কৃতিতে শিক্ষককে গুরু হিসেবেই শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার৬২ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন বিধায়ক কিশোর বর্মন । সোনামুড়া বিদ্যালয়ে পরিদর্শক এবং সোনামুড়া নগর পঞ্চায়েত, মেলাঘর পুর পরিষদ ও মোহনভোগ ব্লকের অধীনস্থ সমস্ত বিদ্যালয় সমূহের সহযোগিতায় মেলাঘর টাউন হলে আয়োজন করা হয়েছিল ৬২ তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত ভট্টাচার্য, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীনিবাস ভৌমিক প্রমূখ।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...