রেজিস্ট্রেশন বিহীন প্যাথলজি মালিকদের হুঁশিয়ারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে অবৈধভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেশ কিছু প্যাথলজি ও ল্যাব। নিজেদের কোন পরিকাঠামো ছাড়াই দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছে এ সমস্ত অবৈধ ল্যাব ও প্যাথলজিগুলি। সরকারিভাবে বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অভিযান সংঘটিত করলেও কিছু কিছু ক্ষেত্রে সঠিক রেজিস্ট্রেশন বা অন্যান্য আইনগত কাগজপত্র ঠিক থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই সরকার ও সাধারণ মানুষের ফাঁকি দিতে ব্যস্ত কিছু অবৈধ প্যাথলজি। শনিবার আচমকাই অভিযানে নেমেছে অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিক্যাল ক্লিনিকস অ্যাসোসিয়েশন। এসোসিয়েশনের কর্মকর্তারা অভিযান চালিয়েছে আগরতলা শহরের বিভিন্ন প্যাথলজিতে। অভিযান কালে তারা অনেকগুলি প্যাথলজিতে অনিয়ম দেখতে পেয়েছে। নির্দেশ দিয়েছে অবিলম্বে যদি এ সমস্ত বিষয়গুলি সঠিকভাবে রূপায়ণ করে এসোসিয়েশনের কাছে জমা না দেয় ,তবে পরবর্তীতে অথরিটি বাধ্য হবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...