বালি বোঝাই ট্রিপারের ধাক্কায় রক্তাক্ত এক মহিলা শ্রমিক, চিকিৎসাধীন জিবি হাসপাতালে

Date:

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বালি বোঝাই ট্রিপারের ধাক্কায় রক্তাক্ত ১ মহিলা শ্রমিক।ঘটনা অমরপুর বীরগঞ্জ থানাধীন মিয়া বাজার মালপাসা এলাকায়। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদে প্রকাশ, সকালে রাস্তার কাজে গিয়ে বাড়ি ফেরার পথে আচমকায় একটি ট্রিপার গাড়ি পেছন দিক দিয়ে এসে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় পারিযা বিবি নামে ওই মহিলাকে পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই নিয়ে যায় অমরপুর হাসপাতালে। সেখানে অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাকে জিবি হাসপাতালের রেফার করে দেয়। এদিকে ঘাতক গাড়িটিকে আটক করেছে বলে জানা যায়। এ নিয়ে থানায় কোন মামলা লিপিবদ্ধ হয় বলে জানা যায়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...